ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ভারতের ভিসার জন্য এখন থেকে অনলাইনে আবেদন করা যাবে। তবে এই পদ্ধতি বাধ্যতামূলক নয়। একইসঙ্গে বিদ্যমান ই-টোকেন পদ্ধতিও চালু থাকবে।
রোববার ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ভারত ভ্রমণে আগ্রহী বাংলাদেশী নাগরিকরা ঢাকায় ভারতীয় হাই কমিশনের ওয়েবসাইটিwww.hcidhaka.org বা ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) ওয়েবসাইটি www.ivacbd.com এ অনলাইনে ভিসার জন্য আবেদন করতে পারবেন।
তবে যারা ইতোমধ্যে ই-টোকেন নিয়েছেন যথারীতি তাদের ভিসার আবেদনপত্র ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে নির্ধারিত তারিখ ও সময়ে জমা নেওয়া হবে।
অনলাইনে ভিসার আবেদন সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে গুলশানে ভারতীয় হাই কমিশনের ভিসা আবেদন কেন্দ্রের ব্যবস্থাপকের (প্রশাসন) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। ফোন: ৮৮৩৩৬৩২/ ৯৮৯৩০০৬; ফ্যাক্স: ৯৮৬৩২২৯, ই-মেইল: info@ivacbd.com
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/০০৫৫ ঘ.
bdnews24