গোপালগঞ্জ, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের চাপাইলঘাট এলাকা থেকে শনিবার রাতে অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাদের কাছ থেকে দুইটি বিদেশি বন্দুক, ১০ রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি করে চাপাতি, ছোরা, শাবল, টর্চ লাইট, দুইটি মোবাইল ফোন সেট, নগদ সাত হাজার ৮৯২ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হয়েছেন- খুলনার তেরখাদা উপজেলার কামারোল গ্রামের মিরাজ বিশ্বাস (৪৫) ও গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের লিটন শেখ (৩০)।
এরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এদের বিরুদ্ধে খুন-ডাকাতিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দু'জনকে গ্রেপ্তার করা হলেও তাদের সঙ্গে থাকা অপর তিন ডাকাত পালিয়ে যায়। এ ব্যাপারে সদর থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দু'টি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২০২৩ ঘ.
bdnews24