২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিকারদের বিশ্ব সম্মেলন সোমবার থেকে

সংসদের স্পিকারদের তৃতীয় বিশ্ব সম্মেলন সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2010, 12:15 PM

Updated : 25 Aug 2022, 02:06 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সংসদের স্পিকারদের তৃতীয় বিশ্ব সম্মেলন সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হচ্ছে। সম্মেলনে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মোঃ আবদুল হামিদ এর নেতৃত্বে ৬ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল যোগ দিচ্ছে। সরকারের এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন-তোফায়েল আহমেদ এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, এ কে এম মাঈদুল ইসলাম এমপি, জেনেভার বাংলাদেশ স্থায়ী মিশনের রাষ্ট্রদূত মোঃ আবদুল হান্নান ও সংসদের যুগ্ম-সচিব সম্পদ বড়ুয়া। প্রতিনিধি দল সম্মেলনে যোগ দিতে রোববার ভোরে জেনেভার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। উদ্বোধনী অনুষ্ঠানসহ বিষয়ভিত্তিক নানা আলোচনায় অংশ নিয়ে সংসদীয় গণতন্ত্র, সংসদ ও সংসদীয় কমিটির কার্যক্রম সম্পর্কে দেশের অবস্থান তুলে ধরবে প্রতিনিধি দল। জেনেভায় সম্মেলনে অংশগ্রহণ শেষে স্পিকার জার্মানী সফর করবেন। আগামী ২ আগস্ট তিনি দেশে ফিরে আসবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএএ/১৮১৪ঘ.