২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে বাস দুর্ঘটনায় নিহত ২

নরসিংদীর শিবপুর উপজেলায় শনিবার সকালে দু'টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দু'জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2010, 12:48 PM

Updated : 25 Aug 2022, 02:03 PM

নরসিংদী, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর শিবপুর উপজেলায় শনিবার সকালে দু'টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দু'জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পাঁচজন। আহতদের ঢাকায় পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি বলে পুলিশ জানায়। শিবপুর থানার উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, সকাল সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের কারারচর এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভৈরবগামী আরেকটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভৈরবগামী বাসটি রাস্তার পাশে খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে বাসটির দুই যাত্রীর মৃত্যু হয়। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৩ ঘ.