২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ৪ জামায়াত কর্মীসহ গ্রেপ্তার ৫

কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার এলাকা থেকে পুলিশ এক বিএনপি নেতা ও ৪ জামায়াত কর্মীকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2010, 12:22 PM

Updated : 25 Aug 2022, 02:00 PM

কক্সবাজার, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার এলাকা থেকে পুলিশ এক বিএনপি নেতা ও ৪ জামায়াত কর্মীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার জুমা'র নামাজের পর মিছিল করার অভিযোগে বেলা আড়াইটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন সদর উপজেলার মোক্তারকুল ওয়ার্ড বিএনপির সভাপতি নাজমুল হক (৫৫), জামায়াতে ইসলামীর স্থানীয় কর্মী আবদুল্লাহ (২৮), মোহাম্মদ সোহেল (২২), মিজানুর রহমান (২০) ও শাহাব উদ্দিন (১৮)। এদের সকলের বাড়ি বাংলাবাজার এলাকায়। জামায়াত দাবি করেছে, এই ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কক্সবাজারের সহকারি পুলিশ সুপার (এএসপি) এম এম সালাহ উদ্দিন জানান, বাদ জুমা মিছিল বের করার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, ঘটনাস্থল থেকে প্রথমে দুই জনকে ও পরে আরো ৩ জনকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজার জেলা জামায়াতের আমীর মুহম্মদ শাহজাহান জানান, বাংলাবাজার জামে মসজিদে জুমা'র নামাজের পর মুসল্লিরা মিছিল বের করে। জামায়াতের নির্ধারিত কোন কর্মসূচি ছিল না। শাহজাহান বলেন, "আমি শুনেছি, পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ৩ জন জামায়াত কর্মী, ২ জন বিএনপি নেতা-কর্মী ও ২ জন নির্দলীয় লোক রয়েছেন।" জেলা জামায়াতের দপ্তর সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল জানিয়েছেন, যারা গ্রেপ্তার হয়েছেন তারা স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮১৬ ঘ.