২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুলবুল আহমেদ আর নেই

অভিনেতা বুলবুল আহমেদ (৭০) আর নেই। বুধবার রাত সাড়ে ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2010, 04:33 AM

Updated : 25 Aug 2022, 01:58 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভিনেতা বুলবুল আহমেদ (৭০) আর নেই। বুধবার রাত সাড়ে ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জনপ্রিয় এই অভিনেতার লাশ রাজধানীর স্কয়ার হাসপাতালের হিমঘরে রয়েছে। সত্তর ও আশির দশকে আলমগীর কবিরের সূর্যকন্যা, সীমানা পেরিয়ে ও মহানায়ক ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করে সবার মনোযোগ কাড়েন বুলবুল আহমেদ। তবে সবচেয়ে জনপ্রিয় হন চাষী নজরুল ইসলাম পরিচালিত দেবদাস চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিয়ের মাধ্যমে। অভিনয় জীবনে বুলবুল আহমেদ চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন ধারাবাহিক এইসব দিনরাত্রি দর্শকের কাছে তাকে আরও পরিচিত করে তোলে। এছাড়া বিভিন্ন বিজ্ঞাপন চিত্রেও কাজ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/সিআর/১১০৯ ঘ.