২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'উত্তরার অচল এক হাজার টেলিফোন শিগগিরই চালু হচ্ছে'

রাজধানীর উত্তরার প্রায় এক হাজার অচল টেলিফোন দুই-তিন দিনের মধ্যে চালু হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেসন্স কম্পানি লিমিটেড (বিটিসিএল)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2010, 05:05 PM

Updated : 25 Aug 2022, 01:52 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরার প্রায় এক হাজার অচল টেলিফোন দুই-তিন দিনের মধ্যে চালু হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেসন্স কম্পানি লিমিটেড (বিটিসিএল)। বুধবার বিটিসিএল-এর পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) সাইদা হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। তিনি বলেন, ভূগর্ভস্থ ক্যাবল চুরি ও একটি ক্যাবল কাটা পড়ায় গত সোমবার থেকে নিকুঞ্জ খিলক্ষেত ও আশপাশের এলাকার প্রায় এক হাজার টেলিফোন অচল হয়ে পড়ে। এই কর্মকর্তা আরো বলেন, "ইতোমধ্যে ক্যাবল প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে। আশা করা যায়, আগামী ২/৩ দিনের মধ্যে সব বিকল টেলিফোন চালু করা সম্ভব হবে।" গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে কম্পানির এক এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরা টেলিফোন এক্সচেঞ্জের আওতাধীন নিকুঞ্জ-২ সংলগ্ন এয়ারপোর্ট রোডের পশ্চিম পার্শ্বের সার্ভিস রোড বরাবর ম্যানহোল ও নিকুঞ্জ-২ নিটল ভবনের সামনের ম্যানহোল থেকে ৯০০ জোড়ার ২৯৩ মিটার ভূগর্ভস্থ ক্যাবল চুরি এবং একই স্থানে ৩০০ জোড়ার আরেকটি ক্যাবল কাটা পড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২২৫৫ ঘ.