২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৮তম বিসিএসের স্বাস্থ্য পরীক্ষা ৮ আগস্ট শুরু

২৮তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা আগামী ৮ আগস্ট থেকে শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2010, 04:58 PM

Updated : 25 Aug 2022, 01:47 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৮তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা আগামী ৮ আগস্ট থেকে শুরু হবে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহেবিলিটেশন ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে একযোগে এ পরীক্ষা শুরু হবে। চলবে ২৬ আগস্ট পর্যন্ত। এ বিষয়ে প্রার্থীদের কাছে ডাকযোগে চিঠি দেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এছাড়া স্বাস্থ্য পরীক্ষার জন্য সরকারি চালানের মাধ্যমে প্রত্যেক প্রার্থীকে ৫০ টাকা জমা দেওয়ার জন্যও বিজ্ঞপ্তিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৪ ঘ.