২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যালঘুর বাড়িতে হামলা, জমি দখলের অভিযোগ

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় একটি সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা, ভাংচুর এবং জমি দখল করে সীমানা দেয়াল তোলার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2010, 05:37 PM

Updated : 25 Aug 2022, 01:37 PM

সাভার, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় একটি সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা, ভাংচুর এবং জমি দখল করে সীমানা দেয়াল তোলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল থেকে দিনভর আশুলিয়া থানাধীন দক্ষিণ বাইপাইল এলাকায় দলবল নিয়ে এ ঘটনা ঘটান অবসরপ্রাপ্ত মেজর মহসিন শিকদার। তিনি ক্রয়সূত্রে জমির মালিকানা দাবি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, মহসিন শিকদার ও তার লোকজন জমিতে থাকা বাঁশ বাগানসহ বিভিন্ন গাছপালা কেটে ফেলেছে। ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে বাড়ির পাঁচটি কক্ষসহ বেসরকারি সংস্থা ব্র্র্যাক'র একটি বিদ্যালয়। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হলেও পুলিশ সন্ধ্যা পর্যন্ত আমলে নেয়নি বলে সংখ্যালঘু ওই পরিবার অভিযোগ করেছে। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, বাইপাইল মৌজার এসএ ২৯৮, ২৮৩, আরএস ৭৯৩, ৭৯২ দাগের ১৫৫ শতাংশ পৈত্রিক ভিটায় বসবাস করে আসছিলেন গুরু দয়াল পলান ও তার পরিবার। গুরু দয়ালের মৃত্যুর পর ওই বাড়িতে থাকছেন তার মেয়ে অ্যাডভোকেট গঙ্গা রানী সরকার, ছেলে গোপাল পলান, শম্ভু পলান ও শ্যামল পলান। স