২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বছরে যোগ হচ্ছে ২০ লাখ নতুন মুখ

দেশের মোট জনসংখ্যার সঙ্গে প্রতিবছর যোগ হচ্ছে ২০ লাখের বেশি নতুন মুখ। স্বাধীনতার ৩৯ বছরেই দেশের জনসংখ্যা হয়েছে দ্বিগুণ। আর এ বিষয়টিকে 'আশঙ্কাজনক' উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, "জনসংখ্যার হার দেশের সব উন্নয়ন প্রচেষ্টাকে ব্যাহত করছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2010, 01:31 PM

Updated : 25 Aug 2022, 01:38 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দেশের মোট জনসংখ্যার সঙ্গে প্রতিবছর যোগ হচ্ছে ২০ লাখের বেশি নতুন মুখ। স্বাধীনতার ৩৯ বছরেই দেশের জনসংখ্যা হয়েছে দ্বিগুণ। আর এ বিষয়টিকে 'আশঙ্কাজনক' উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, "জনসংখ্যার হার দেশের সব উন্নয়ন প্রচেষ্টাকে ব্যাহত করছে।" শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী ২০০৯ সালের জুলাই পর্যন্ত দেশের মোট জনসংখ্যা ছিলো ১৪ কোটি ৬৬ লাখ। আর ১ দশমিক ৩৯ শতাংশ বৃদ্ধির হার ধরে দেশের মোট জনসংখ্যা এখন প্রায় ১৫ কোটি। ১১ জুলাই রোববার বিশ্ব জনসংখ্যা দিবস। 'প্রতিটি জন্মই হোক পরিকল্পিত'-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হবে দিনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "দেশে পরিবার পরিকল্পনায় সক্ষম যেসব দম্পতি এখনো কোন পদ্ধতি গ্রহণ করে না তাদেরকে এ সেবার আওতায় নিয়ে আসাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। সেইসঙ্গে পদ্ধতি ছেড়ে দেওয়া (ড্রপ আউট) সক্ষম দম্পতির হারও কমিয়ে আনতে হবে।" সরকারের জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (বিডিএইচএস)-২০০৭ অনুযায়ী, এখনও দেশের ১৭ দশমিক ৬ শতাংশ সক্ষম দম্পতির কাছে জন্মনিয়ন্ত্রণ সেবা পৌঁছানো সম্ভব হয়নি। এ চাহিদা পূরণের জন্য ইতোমধ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক বলেন, "পরিবার পরিকল্পনা সেবা সমুন্নত রাখতে জন্মনিরোধক সামগ্রীর মজুদ ঠিক রাখার পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে পিছিয়ে থাকা এলাকা- হাওর, দুর্গম পাহাড়ি এলাকা এবং সমুদ্র উপকূলীয় এলাকায় দক্ষ জনবল নিয়োগ দেওয়া হয়েছে।" বিডিএইচএস-২০০৭ অনুযায়ী, দেশে নারীদের মোট প্রজনন হার (টিএফআর) ২ দশমিক ৭। রুহুল হক বলেন, "দেশে এখনও যেসব সক্ষম দম্পতিকে পরিকল্পিত পরিবারের আওতায় আনা সম্ভব হয়নি তারা মূলত গ্রাম ও শহরাঞ্চলের অতি দরিদ্র শ্রেণীর মানুষ। দেশে ধনী পরিবারের নারীদের চেয়ে দরিদ্র পরিবারের নারীদের টিএফআর গড়ে ১ বেশি।" তাই দারিদ্র্য বিমোচনের পাশাপাশি দরিদ্রদের কাছে সেবা পৌঁছে দেওয়ার উপর জোর দিলেন স্বাস্থ্যমন্ত্রী। তবে কেবল জন্মনিয়ন্ত্রণকে গুরুত্ব দিলেই চলবে না উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "প্রতিটি জন্মই যেন পরিকল্পিত হয় সেদিকেও নজর রাখছে সরকারের।" তিনি বলেন, "মাতৃ ও শিশু মৃত্যুর হার কমাতে নানা ধরণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি বছরের মধ্যেই দক্ষ ধাত্রীর মাধ্যমে পঞ্চাশ ভাগ নারীর নিরাপদ প্রসব করানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রগুলোয় কর্মরত মাঠকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।" নিরাপদ ভবিষ্যতের জন্য 'দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়'-এ শ্লোগানকে জনপ্রিয় ও প্রতিষ্ঠিত করতে সবার প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির কথা জানান হয় সংবাদ সম্মেলনে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে