ঢাকা, ০৬ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর একটি এবং সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই মামলায় পুলিশি হেফাজত মঙ্গলবার শেষ হয়েছে।
বুধবার তাদের তিনজনকেই আরেকটি মামলায় পুলিশ হেফাজতে নেওয়া হবে।
২৭ জুন হরতাল কর্মসূচি পালনের সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গত ১৭ ফেব্র"য়ারি পল্টন থানায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত রোববার নিজামীকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। আদালত এই মামলায় নিজামীকে জিজ্ঞাসাবাদের জন্য গত বুধবার তিন দিন হেফাজত মঞ্জুর করলেও পুলিশ তাকে রোববার তাদের হেফাজতে নেয়। এই মামলায় নিজামীর রিমান্ড মঙ্গলবার শেষ হয়।
পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পল্টন থানার মামলায় বুধবার থেকে এই দু'জনকে গোয়েন্দা দপ্তরে রেখেই জিজ্ঞাসাবাদ করা হবে। এই মামলায় তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
অন্যদিকে ১৭ ফেব্র"য়ারির মামলায় এর আগে মুজাহিদ ও সাঈদীকে তিনদিন জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য গত বৃহস্পতিবার তাদের মহানগর গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষ হয় শনিবার ।
রাষ্ট্রপতির গাড়িবহরে বাধা দেওয়ার চেষ্টার মামলায় তিন দিনের হেফাজত মঞ্জুর থাকায় রোববার থেকে মুজাহিদ ও সাঈদীকে গোয়েন্দা দপ্তরে রেখেই জিজ্ঞাসাবাদ করা হয়। এই মামলার জিজ্ঞাসাবাদ মঙ্গলবার শেষ হয়েছে।
১৭ ফেব্র"য়ারির মামলার জিজ্ঞাসাবাদ মঙ্গলবার শেষ হওয়ায় বুধবার থেকে ১২ ফেব্র"য়ারির মামলায় নিজামীকে গোয়েন্দা দপ্তরে রেখেই জিজ্ঞাসাবাদ করা হবে। এই মামলাও নিজামীর তিনদিনের রিমান্ড মঞ্জুর হয়ে আছে।
পল্টন থানার উপপরিদর্শক জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পল্টন থানার মোট তিনটি মামলার প্রত্যেকটিতে তিনদিন করে মোট নয় দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে আদালত। আদালতের নির্দেশে তাদের প্রত্যেককে একে একে জিজ্ঞাসাবাদ করা হবে।
মঙ্গলবার পর্যন্ত এই থানার মোট তিনটি মামলার মধ্যে মুজাহিদ ও সাঈদীকে দুটি মামলায় ছয়দিন এবং নিজামীকে একটি মামলায় তিনদিন জিজ্ঞাসাবাদ সম্পন্ন হলো।
গত ২৯ জুন নিজামী, মুজাহিদ ও সাঈদীকে গ্রেপ্তার করা হয়। পরের দিন তাদের আদালতে পাঠানো হয়।
তাদের বিরুদ্ধে তিনটি থানার মোট ৫টি মামলায় ১৬ দিনের হেফাজত মঞ্জুর করে আদালত।
এর মধ্যে পল্টন থানার তিনটি মামলায় তিনদিন করে নয় দিন, উত্তরা থানার একটি মামলায় তিনদিন এবং রমনা থানার একটি মামলায় চার দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/২১৪২ ঘ.
bdnews24