২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে, আহত ৫০

আগুন লাগার ১৭ ঘণ্টা পর নারায়ণগঞ্জের স্টার পার্টিকেল বোর্ড কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2010, 12:26 PM

Updated : 25 Aug 2022, 01:25 PM

নারায়ণগঞ্জ, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগুন লাগার ১৭ ঘণ্টা পর নারায়ণগঞ্জের স্টার পার্টিকেল বোর্ড কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। সোমবার সন্ধ্যা ৭টায় বন্দর উপজেলার মদনপুর হরিপুর এলাকায় পারটেক্স গ্র"পের মালিকানাধীন স্টার পার্টিকেল বোর্ড কারখানায় আগুন লাগে। মঙ্গলবার বেলা ২টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আহসানুল কবির। তিনি সাংবাদিকদের জানান, সোমবার সন্ধ্যা থেকে দমকলের সাতটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে অন্তত ৫০ জন। বন্দর থানার ওসি হারুন-অর-রশিদ সাংবাদিকদের জানান, সন্ধ্যা ৭টার দিকে কারখানার গুদামের পাশে পাট খড়ি ভাঙ্গার সময় মেশিন থেকে স্ফুলিঙ্গ ছিটকে আগুনের সূত্রপাত। প্রথমে কারখানার শ্রমিকরা নিজস্ব অগ্নিনির্বাপন যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। খবর পেয়ে ঢাকার পোস্তগোলা, ডেমরা, কাঞ্চন, হাজীগঞ্জ, মণ্ডলপাড়া ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশনের শতাধিকর্মী ঘটনাস্থলে ছুটে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, আগুনের লেলিহান শিখা ৭০/৮০ ফুট উপরে উঠে যায়। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে গেছে ১০টি গুদামের বিপুল কাঁচামাল পাট খড়ি, বাজারজাত করার জন্য তৈরি পারটেক্স বোর্ড ও ডাস্ট। আগুন নেভাতে গিয়ে প্রচণ্ড তাপ ও ধোঁয়ায় কারখানার ২০ শ্রমিক অচেতন হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। আহত আমানউল্লাহ (৩৫), রহিমউদ্দিন (৩০), আবুল খায়ের (৪০), আবু বক্কর (২৪), শাহনুর (২০), রাসেল (২০), নুরজ্জামান (২০), কামাল (২৫), আমান নূর (২৬), আলী হোসেন (২৬), জাকির হোসেন (২৮), আলী (১৮), শফিক (৩০), রাসেল (২৮), কামাল হোসেন (২৮), তোফায়েল (২০), পলাশ (২৭), রাকিবউদ্দিনকে (২৪) স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। মেকানিক্যাল ও ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় বলে জানান স্টার পার্টিকেল বোর্ড মিলের পরিচালক (প্রশাসন) কামরুজ্জামান। তিনি বলেন, আগুনে গুদামে রাখা রপ্তানি ও স্থানীয় বাজারের জন্য তৈরি করে রাখা বিপুল পরিমাণ বোর্ড, ফিনিসিং ফানির্চার, বিদেশ থেকে আমদানি করা ব্লক, মেশিনারিজ, আসবাবপত্র, কম্পিউটারসহ মুল্যবানর কাগজপত্র পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে প্রায় অর্ধশত হয়। স্টার পার্টিকেল বোর্ড মিলের ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সার জানান, আগুনে গুদামের মালামাল ও যন্ত্রপাতিসহ একশ' কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮১৯ ঘ.