২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় দিবস মঙ্গলবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2010, 04:48 PM

Updated : 25 Aug 2022, 01:19 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার। ১৯৫৩ সালের ৬ জুলাই বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার ৮ জুলাই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করবে। অনুষ্ঠান উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছে বলে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ফায়েকউজ্জামান জানিয়েছেন। তিনি জানান, শোভাযাত্রা, আলোচনা সভা, প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুস সোবহান। বিশেষ অতিথি থাকবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ১৬১ জন শিক্ষার্থী নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। এদের মধ্যে ছিলেন পাঁচজন ছাত্রী ও ১৫৬ ছাত্র। বর্তমানে নয়টি অনুষদে ৪৯টি বিভাগে চার বছর মেয়াদি