২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজ্জাকের চেম্বার তল্লাশির অভিযোগ

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে একাধিক লোক জামায়াতে ইসলামী নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের চেম্বারে তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ করেছেন তার একজন সহকারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2010, 03:01 PM

Updated : 25 Aug 2022, 01:20 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে একাধিক লোক জামায়াতে ইসলামী নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের চেম্বারে তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ করেছেন তার একজন সহকারী। কাউসার হামিদ নামের রাজ্জাকের ওই সহযোগী সোমবার একটি লিখিত বার্তায় বলেছেন, সোমবার দুপুর ১২টার দিকে দুইজন সাদা পোশাকের ব্যক্তি রাজধানীর নয়াপল্টনে সিটি হার্টের ১৫ তলায় অবস্থিত "দি ল' কাউন্সেল" অফিসে প্রবেশ করে। "এখানে বোমা তৈরি হয় ও জামায়াতকে আইনি সহায়তা দেয়া হয়"-খবর আছে বলে জানিয়ে তারা চেম্বারে তল্লাশি চালান অভিযোগ করে তিনি বলেন, পুলিশের লোক পরিচয় দিলেও তারা পরিচয়পত্র দেখায়নি। কাউসার আরো অভিযোগ করেন, এ বিষয়ে জিডি করতে চাইলে পল্টন থানা জিডি নেয়নি। জানতে চাইলে রাত ৯টায় পল্টন থানার উপ-পরিদর্শক শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিডিটি জমা রাখা হয়েছে। এখনো নথিভুক্ত করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জিএনএ/২০৫৭ ঘ.