জামালপুর, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা কৃষক লীগের এক সদস্য শনিবার রাতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে।
নিহত তোফাজ্জল হোসেনের (৫০) বাড়ি দেওয়ানগঞ্জের চর ভবসুর গ্রামে।
দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও তোফাজ্জলের চাচাতো ভাই শাহেন শাহ্ জানান, তোফাজ্জল শনিবার রাত সাড়ে ৯টায় বেলতলি বাজারে ফুটবল খেলা দেখে বাড়ি ফিরছিল। সে সময় বাজারের কাছেই অজ্ঞাত সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে।
তিনি আরো জানান, স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দেওয়ানগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, এ ঘটনায় এখনও মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৪৫১ঘ.
bdnews24