মুন্সীগঞ্জ, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জে পুলিশের গুলিতে এক মাছ বিক্রেতা নিহত হওয়ার ঘটনায় সিরাজদিখান থানার ওসি মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এছাড়া শ্রীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) সায়ফুজ্জামান ফারুকীকে প্রত্যাহার করা হয়।
পুলিশ সদরদপ্তর থেকে জারি করা এই আদেশ শুক্রবার মুন্সীগঞ্জে পৌঁছে বলে জানান পুলিশ সুপারিনটেনডেন্ট মো. সফিকুল ইসলাম।
পুলিশের গুলিতে নিহতের ঘটনা তদন্তে মুন্সীগঞ্জ পুলিশ বিভাগ এক সদস্যের একটি কমিটি করেছে।
বৃহস্পতিবার রাতে সিরাজদিখান থানা পুলিশ বাদি হয়ে দুই থেকে আড়াই হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেছে।
সিরাজদিখানের কুচিয়ামোড়ায় বুধবার দুর্ঘটনায় ছাত্র মৃত্যুর পর প্রশাসন গতিরোধক তৈরির আশ্বাস দেয়। এরপরও গতিরোধক তৈরি না করায় পরদিন ছাত্ররা সড়ক অবরোধ করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ শুরু হয়ে যায়। পুলিশ গুলি চালালে নিহত হন মাছ বিক্রেতা মোসলেম (৩২)।
সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার রাতে নিজ গ্রাম কুচিয়ামোড়া কাইজ্জার চরে মোসলেমের লাশ দাফন করা হয়।
শুক্রবার জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এ্যামিলি ঘটনাস্থলে যান। তিনি হতাহতদের স্বজনের সঙ্গে কথা বলেন। ঘটনার দিনও তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন।
প্রধানমন্ত্রী নিহত মোসলেমের পরিবারের ভরণ-পোষণের দায়িত্ব গ্রহণ করবেন বলে তিনি জানান।
হুইপ বলেন, ঘটনার সুষ্ঠু বিচার এবং এ ঘটনার নেপথ্য কারণ খুঁজে বের করাসহ দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ কুচিয়ামোড়ায় একটি যাত্রী ছাউনি নির্মাণের জন্য জেলা পরিষদের লোকজন নিয়ে শুক্রবার স্থান নির্বাচন করে দেন।
তিনি বলেন, পুলিশের এমন দায়িত্বহীন কাজের কারণে সরকার বিব্রত। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ
bdnews24