খুলনা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহাজোট সরকারের আমলেই যুদ্ধপরাধের বিচার হবে বলে জানিয়েছেন শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন।
তিনি বলেন, "স্বাধীনতার পর এ পর্যন্ত নানা কৌশলে যুদ্ধাপরাধীদের বিচার এড়িয়ে গেছে বিএনপি-জামায়াত। কিন্তু এবার আর তাদের রক্ষা নেই।"
শুক্রবার বিকালে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে জেলা ওয়ার্কার্স পার্টি আয়োজিত 'যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার ও '৭২ এর সংবিধান পুন:প্রবর্তনের দাবি' শীর্ষক বিভাগীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তৃতায় মেনন এ কথা বলেন।
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি মেনন বলেন, '৭২ এর সংবিধান ছিলো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার আন্দোলনের ফসল। অস
bdnews24