২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিমানবন্দরে বিদেশি মুদ্রাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার প্রায় ৭০ লাখ টাকার সমপরিমাণ বিদেশি মুদ্রাসহ একজন গ্রেপ্তার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2010, 08:50 AM

Updated : 25 Aug 2022, 01:11 PM

চট্টগ্রাম, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার প্রায় ৭০ লাখ টাকার সমপরিমাণ বিদেশি মুদ্রাসহ একজন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃত মোহাম্মাদ আলী জেলার ফটিকছড়ি উপজেলার বাসিন্দা। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ওমান এয়ারের মাসকটগামী একটি ফ্লাইটের যাত্রী ছিলেন মোহাম্মাদ আলী। এ ঘটনায় তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় মুদ্রাপাচার আইনে মামলা হয়েছে। মহানগর পুলিশের সহকারী কমিশনার (ইমিগ্রেশন) মইনউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার দিকে বিমানে ওঠার আগে বিমানবন্দরের শুল্ক কর্মকর্তারা মোহাম্মাদ আলীর ব্যাগ তল্লাশি করে সৌদি রিয়েল ও কুয়েদি দিনারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করে। জব্দকৃত বৈদেশিক মুদ্রার আনুমানিক মূল্য ৬৯ লাখ ৭৯ হাজার ৭১০ টাকা। তিনি জানান, এ ঘটনায় শুল্ক কর্মকর্তারা তাকে আটকের পর ইমিগ্রেশন পুলিশের কাছে সোপর্দ করে। এরপর তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/কেএমএস/১৪৪৬ ঘ.