ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি বাস পুকুরে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে পাঁচজন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার মীর পুকুরপাড় এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কসবা থানার ওসি জহিরুল ইসলাম জানান।
তিনি সাংবাদিকদের জানান, ব্্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ভাড়া করা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই বাসচালকের সহকারী মো. আরিফুল ইসলাম (১৭) মারা যান।
ওসি জানান, দুর্ঘটনায় আহত পাঁচ কলেজছাত্রীকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
কলেজের উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মীর ও অন্যান্য শিক্ষকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৯৪৬ ঘ.
bdnews24