২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামী ও মুজাহিদ গ্রেপ্তার

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2010, 11:21 AM

Updated : 25 Aug 2022, 01:01 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে। নিজামীকে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এবং মুজাহিদকে সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে পুলিশ গ্রেপ্তার করে। নিজামীকে বিকাল বিকাল সোয়া ৫টা এবং মুজাহিদকে বিকাল সাড়ে ৪টার দিকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন উপপুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালতের আদেশে নিজামীকে পুলিশের হেফাজতে আনা হয়েছে। এর আগে আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে মুজাহিদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। মুজাহিদ আশুলিয়া থানায় রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/কেএমএস/১৭২৭ ঘ.