২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পী ফিরোজা বেগম গুরুতর অসুস্থ

নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগম গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2010, 01:03 PM

Updated : 25 Aug 2022, 12:57 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগম গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ধানমণ্ডির জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের মিডিয়া পরিচালক মাহবুবুল আলম বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২৬ জুন শিল্পীকে এই হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে। তিনি আরো জানান, দু'দিনের চিকিৎসায় বর্তমানে তার শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জিএনএ/১৯০০ ঘ.