২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে বিভিন্ন স্থানে সংঘর্ষ-ভাংচুর, ধরপাকড়

বিরোধীদল বিএনপির ডাকা দেশব্যাপী হরতাল চলাকালে রোববার বিভিন্ন স্থানে সংঘর্ষ, হামলা, ভাংচুর, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2010, 03:48 PM

Updated : 25 Aug 2022, 12:52 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিরোধীদল বিএনপির ডাকা দেশব্যাপী হরতাল চলাকালে রোববার বিভিন্ন স্থানে সংঘর্ষ, হামলা, ভাংচুর, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সিলেটে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। রাঙামাটির বাঘাইছড়ি, কাউখালী ও লংগদুতে সরকার সমর্থক ছাত্রলীগের হামলায় এক সাংবাদিকসহ আহ হয়েছে অন্তত ২০ জন। বরিশালে বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটায় সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ারসহ বিএনপি ও ছাত্রদলের ২০ নেতাকর্মী আহত হয়। নারায়ণগঞ্জ ও যশোরেও পুলিশ হরতালকারীদের লাঠিপেটা করেছে। হরতালকারীরা ছাত্রলীগের এক কর্মীকে মারধরের জেরে মুন্সীগঞ্জে হামলা ও গাড়ি ভাংচুর করেছে সংগঠনটির কর্মীরা। সকাল-সন্ধ্যা এই হরতাল চলাকালে বিভিন্ন স্থানে বিএনপি ও জায়ামাতের দেড় শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। হরতালে চলাকালে কোনো কোনো স্থানে দোকানপাট খোলেনি। চলেনি দুরপাল্লার গাড়ি। বন্ধ ছিলো স্কুল-কলেজ। তবে অনেক স্থানেই অফিস আদালতে কাজ হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিএনপির নেতাকর্মীদের পিকেটিংয়ের কারণে কোথাও কোথাও সকালের দিকে রিকশা কম চলেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রিকশা ও যান চলাচল বেড়েছে। গ্যাস-বিদ্যুৎ-পানি সঙ্কট নিরসন, টেন্ডারবাজি-দখলবাজি বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী লাঞ্ছনার বিচার, বিচার বিভাগে হস্তক্ষেপ বন্ধ, ভারতের সঙ্গে করা চুক্তি বাতিল, নির্বাচন কমিশনের পদত্যাগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে বিএনপি এই কর্মসূচি দিয়েছে। গত ১৯ মে পল্টন ময়দান থেকে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া হরতালের ডাক দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: সিলেট: ওসমানীনগরের গোয়ালাবাজারে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, দুপুর ১২ টার দিকে ছাত্রলীগকর্মী রাসেল আহমদের সঙ্গে প্রাইভেট কার চলাচল নিয়ে বিএনপির সদস্য মনির আহমদের কথা কাটাকাটি হয়। দুপুর ১ টায় দুদলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে সরকার সমর্থকরা হরতালবিরোধী মিছিল বের করে। এ সময় দু'দলের মধ্যে সংঘর্ষ বাধে। আহতদের মধ্যে শুধু রিকশা চালক জসিম উদ্দিনের (৩১) নাম জানা গেছে। ওসমানীনগর থানার ওসির দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) শাহাদত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় আধা ঘণ্টা ধরে দু'দলের মধ্যে সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে বলে জানান তিনি। বিশ্বনাথ ও দক্ষিণ সুরমায় হরতাল চলাকালে সাতজনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে বিশ্বনাথে ৫ জন ও দক্ষিণ সুরমায় ২ জনকে আটক করা হয়েছে। দক্ষিণ সুরমা থানার ওসি আবুল হায়াত জানান, পিকেটিংকালে দুপুর ১২ টায় লালাবাজার থেকে তাদের আটক করা হয়। বিশ্বনাথ থানার ওসি আশেক সুজা মামুন জানান, আটককৃতদের মধ্যে ছাত্রদলের যুগ্ম আহবায়ক শেখ ফরিদ, শ্রমিক দল নেতা কুতুব উদ্দিনকে শনিবার রাতে করা পুলিশের ওপর হামলা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিদের জড়িত থাকার প্রমাণ পেলে এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। শনিবার রাতে বিশ্বনাথে হরতালের সমর্থনে মিছিলে পুলিশ কর্মকর্তা আহত হওয়ার ঘটনায় বিএনপি ও ছাত্রদলের ৫০জন নেতাকর্মীর নাম উলে