২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে রোববারের সব পরীক্ষা স্থগিত

হরতালের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোববারের সব পরীক্ষা স্থগিত করেছে পরীক্ষা নিয়ন্ত্রক অফিস। হরতাল চলাকালে বিশ্বদ্যিালয়ের সব পরিবহণ বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2010, 06:57 PM

Updated : 25 Aug 2022, 12:48 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোববারের সব পরীক্ষা স্থগিত করেছে পরীক্ষা নিয়ন্ত্রক অফিস। হরতাল চলাকালে বিশ্বদ্যিালয়ের সব পরিবহণ বন্ধ থাকবে। পরীক্ষা নিয়ন্ত্রক বাহলুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, বিএনপি হরতাল ডাকার পর ২৭ জুন নতুন কোনো পরীক্ষা রাখা হয়নি। তবে এর আগে ঘোষিত সময়সুচি অনুযায়ী এ দিন কয়েকটি পরীক্ষা ছিল। হরতালের কারণে সেসব পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩৫০ ঘ.