ঝিনাইদহ, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গা সদর থানা চত্বরে পরিছন্ন কাজ করার সময় শনিবার সকালে বোমা বিষ্ফোরণে এক শ্রমিক আহত হয়েছেন।
আহত সিরাজুল ইসলামকে থানা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
চুয়াডাঙ্গা পুলিশ সুপারিনটেনডেন্ট মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোনো মামলার আলামত হিসেবে বোমাটি উদ্ধার করে থানায় আনার পর অসাবধানতাবশত হয়তো রান্নাঘরের পাশে পড়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২১৪৭ ঘ.
bdnews24