২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদির চৌধুরীকুঞ্জ এলাকায় মঙ্গলবার গভীর রাতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2010, 11:12 AM

Updated : 25 Aug 2022, 12:41 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদির চৌধুরীকুঞ্জ এলাকায় মঙ্গলবার গভীর রাতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। নিহতের নাম ইউসুফ আলী সিধু (২৬)। র‌্যাব-৪ এর সহকারি পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট খায়রুল মামুন সাংবাদিকদের জানান, রাত সাড়ে ১২টার দিকে মানিকদির চৌধুরীকুঞ্জে কয়েকজন যুবককে বসে থাকার কারণ জানতে চাইলে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় র‌্যাবও পাল্টা গুলি করে। মামুন জানান, পরে ঘটনাস্থল থেকে ইউসুফ আলীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান তার মৃত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি রিভলভার, পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, ইউসুফের বিরুদ্ধে কাফরুল ও ক্যান্টনমেন্ট থানায় ৭/৮টি মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরএ/এমএসবি/১৭০৯ঘ.