ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের উপসচিব পর্যায়ে চারটি পদে রদবদল করেছে সংস্থাপন মন্ত্রণালয়।
মঙ্গলবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়, ক্যাপাসিটি বিল্ডিং ফর মনিটরিং চাইল্ড রাইটস প্রকল্পের প্রকল্প পরিচালক তাজুল ইসলামকে ভালনারেবল গ্র"প ডেভেলপমেন্ট ফর আল্ট্রা পুওর (ভিজিডিইউপি) প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক এবং তথ্য কমিশনে সংযুক্ত উপসচিব মোস্তাফিজুর রহমান মৃধাকে বিআরটিএ'র উপ-পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিচালক মো. কাউসারকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে।
ভিজিডিইউপি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক শরাফ উদ্দিন আহমেদকে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ডিডি/২১০৪ ঘ.
bdnews24