ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দেশের পোল্ট্রি শিল্পকে রক্ষা করতে সরকার নির্ধারিত দামে লেয়ার ও ব্রয়লার মুরগীর বাচ্চা বিক্রি নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ।
সংগঠনটির দাবি, প্রাণী সম্পদ অধিদপ্তর একদিনের লেয়ার বাচ্চা ৩২ টাকায় এবং ব্রয়লার ৩০ টাকায় বিক্রি করতে পোল্ট্রি হ্যাচারি মালিকদের নির্দেশনা দেয়। গত ১৫ জুন থেকে এই সিদ্ধান্ত কার্যকর করার কথা থাকলেও হ্যাচারি মালিকরা তা মানছে না।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সম্মেলনে এ দাবি জানানো হয়।
পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার মো. মহসীন অভিযোগ করেন, নিয়মনীতির তোয়াক্কা না করে ৬৫ থেকে ৭০ টাকায় লেয়ার ও ব্রয়লার মুরগীর বাচ্চা বিক্রি করা হচ্ছে। এতে পোল্ট্রি খামার মালিকরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।
তিনি বলেন, বর্তমানে একটি লাল ডিমের উৎপাদন খরচ ৫ টাকা ৫৪ পয়সা হলেও খামারীরা সেই ডিম বিক্রি করছে ৪ টাকা ২০ পয়সায়। গত দশ মাস ধরে খামারীরা গড়ে ১ টাকা করে কম দাম পাচ্ছে। এভাবে চলতে থাকলে এ খাত ধ্বংস হয়ে যাবে।
"খামারীরা এক হালি ডিম ১৬ টাকা ৮০ পয়সা থেকে ১৭ টাকা ৬০ পয়সায় বিক্রি করছে। অথচ ঢাকাসহ সারাদেশে ভোক্তাদের কাছে তা বিক্রি করা হচ্ছে ২৪ থেকে ২৮ টাকা করে" বলেন পরিষদের সাধারণ সম্পাদক।
বাজার তদারকিতে কার্যকর ব্যবস্থা না থাকায় ভোক্তাদের অতিরিক্ত অর্থ গুণতে হচ্ছে বলে মনে করেন তিনি।
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পোল্ট্রি খাত উপেক্ষিত হয়েছে উল্লেখ করে ভ্যাট কমানো এবং অগ্রিম আয়কর বাতিলের দাবি জানান তিনি।
এ শিল্প রক্ষায় সম্মেলন থেকে সরকারের কাছে নানা দাবি তুলে ধরা হয়। দাবি আদায়ে ঘোষণা করা হয় ধারাবাহিক কর্মসূচিও।
এসব দাবির মধ্যে রয়েছে- সরকার নির্ধারিত লেয়ার বাচ্চা ৩২ টাকা এবং ব্রয়লার ৩০ টাকায় বিক্রির সিদ্ধান্ত কার্যকর, ডিমের ন্যায্য মূল্য নির্ধারণ, পোল্ট্রি খাতে বহুজাতিক কোম্পানীর দৌরাত্ম্য কমানো।
এছাড়া এভিয়েন ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফু
bdnews24