২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অরাজকতা সহ্য করা হবে না: শ্রমমন্ত্রী

আশুলিয়ার পোশাক শ্রমিকদের অসন্তোষের প্রসঙ্গ তুলে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার গার্মেন্টসহ কোনো শিল্পেই অরাজকতা সৃষ্টির চেষ্টা সহ্য করবে না; এতে মালিকদের কেউ উস্কানি দিয়ে থাকলে তাকেও কোনো ছাড় দেবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2010, 08:20 AM

Updated : 25 Aug 2022, 12:38 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ার পোশাক শ্রমিকদের অসন্তোষের প্রসঙ্গ তুলে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার গার্মেন্টসহ কোনো শিল্পেই অরাজকতা সৃষ্টির চেষ্টা সহ্য করবে না; এতে মালিকদের কেউ উস্কানি দিয়ে থাকলে তাকেও কোনো ছাড় দেবে না। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই), বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন (বিজিএমইএ) এবং শ্রমিক নেতাদের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকরে প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। পোশাক শিল্পের শ্রমিকদের বর্তমানে ন্যূনতম মজুরি ১৬৬২ টাকা ৫০ পয়সা। ন্যূনতম পাঁচ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়ায় গত কয়েকদিন ধরে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। সর্বশেষ সোমবার রাতে বিজিএমইএ আশুলিয়ার সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর মঙ্গলবার সকালে আবার রাস্তায় নামে কয়েক হাজার শ্রমিক। আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর মালিকানাধীন এনভয় গ্র"পের তিনটি কারখানার সামনে সকাল সাড়ে ৮টার দিকে এ সংঘাত শুরু হয়। এমন প্রেক্ষাপটে বেলা ১১টায় শ্রমমন্ত্রীর দপ্তরে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় সোয়া দুঘণ্টার বৈঠকে শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, শ্রম সচিব নূরুল হক, শ্রম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইস্রাফিল আলম, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, এফবিসিসিআইর বিদয়ী সভাপতি আনিসুল হক এবং বিজিএমইএ সভাপতি সালাম মুর্শিদীও উপস্থিত ছিলেন। বৈঠক শেষ বিজিএমইএ সভাপতি সাংবাদিকদের জানান, গার্মেন্ট সেক্টরের নিরাপত্তা ও শ্রমিক অসন্তোষ নিরসনের বিষয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। বিকাল ৩টায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার লোকদের নিয়ে শ্রম মন্ত্রণালয়ে বৈঠক হবে। প্রায় একই সময়ে তারা বিজিএমই ভবনে বৈঠক করবেন। দুই বৈঠকের সিদ্ধান্ত সমন্বয় করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পরবর্তী সিদ্ধান্ত হওয়া পর্যন্ত আশুলিয়ায় সব কারখানা বন্ধ থাকবে বলে তিনি জানান। বৈঠক শেষে শ্রমমন্ত্রী সাংবাদিকদের বলেন, "আন্দোলন প্রকৃতপক্ষে ন্যূনতম মজুরি বাড়ানোর জন্য হয়ে থাকলে শ্রমিকদের নিয়ম মেনে কর্মসূচি পালন করতে হবে। কারণ, গত ২৮ এপ্রিল প্রচলিত আইন মোতাবেক সরকার, মালিক ও শ্রমিক নিয়ে ত্রিপক্ষীয় কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ইতিমধ্যে নয়টি বৈঠক করেছে।" একজন জজের নেতৃত্বে মজুরি বোর্ড কাঠামো তৈরির কাজ করছে জানিয়ে তিনি বলেন, "আাশা করছি, আগামী মাসের ২৮ তারিখের মধ্যে কমিটির সুপারিশক্রম একটি গ্রহণযোগ্য মজুরি কাঠামো সরকার দিতে পারবে। "সরকারের এই ঘোষণার আগেই মজুরি বৃদ্ধির দাবিতে ভাংচুর ও নাশকতার মতো কাজ করার অর্থই হচ্ছে সরকারের আন্তরিক প্রচেষ্টা ও উদ্যোগকে বাধাগ্রস্ত করা। "এই বিবচেনাধীন বিষয়কে কেন্দ্র করে কেউ আইন হাতে তুলে নিয়ে গার্মেন্টসহ যে কোনো শিল্পে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে সরকার সেটা সহ্য করবে না। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নিতেও দ্বিধাবোধ করবে না।" এক প্রশ্নের জবাবে শ্রমমন্ত্রী বলেন, "এই বিশৃঙ্খলায় মালিকদের উস্কানি থাকলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেবে সরকার।" আশুলিয়র অসন্তোষে নাশকতার কোনো সম্পর্ক আছে কি না