ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) প্রকল্পের আওতায় যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের নির্মাণকাজ মঙ্গলবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পিপিপি'র আওতায় প্রথম প্রকল্প হতে যাচ্ছে এটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টার পর গোলাপবাগ মাঠে এ ফ্লাইওভারের নির্মাণকাজের উদ্বোধন করেন।
দেশী বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওরিয়ন গ্র"পের অঙ্গ সংস্থা বেলহাসা-একম অ্যান্ড এসোসিয়েটস লিমিটেড এ ফ্লাইওভার নির্মাণ করছে। বিওওটি পদ্ধতিতে সম্পূর্ণ বেসরকারি বিনিয়োগে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পটিকে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পভূক্ত করা হয়েছে।
বেলহাসা-একম কর্তৃপক্ষ জানায়, সর্বাধুনিক প্রযুক্তি ও স্থাপত্যকলা সম্পন্ন এ ধরনের প্রকল্প বাংলাদেশে এই প্রথম। চার লেন-বিশিষ্ট এ ফ্লাইওভারটির মোট দৈর্ঘ্য হবে প্রায় নয় কিলোমিটার। এতে ছয়টি প্রবেশ ও সাতটি প্রস্থান পথসহ ১৩টি র্যাম্প থাকছে।
প্রায় এক হাজার ৩৫০ কোটি টাকা ব্যয়ে এই ফ্লাইওভার নির্মাণে তিন বছর সময় লাগবে। এলাকায় বসবাসরত ও চলাচলকারী জনসাধারণের দুর্ভোগ লাঘবে ফ্লাইওভারটি 'প্রিকাষ্ট সেগমেন্টাল' পদ্ধতিতে নির্মাণ করা হবে। সম্পূর্ণ দেশীয় উৎস্য থেকেই এ প্রকল্পের পুরো অর্থের যোগান আসবে।
'প্রেফারেন্স শেয়ারের' বিপরিতে দেশের রাষ্ট্রায়ত্ব ব্যাংকসহ কয়েকটি অর্থলগ্নি প্রতিষ্ঠান এতে অর্থের যোগান দিচ্ছে। এছাড়াও পুজিঁবাজার থেকে এ প্রকল্পে বিনিয়োগ করা হবে বলে বেলহাসার কর্মকর্তা চৌধুরী মাসুদ জানান।
তিনি জানান, গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভারটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়া থেকে শুরু হয়ে পলাশী মোড় পর্যন্ত স
bdnews24