ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্বাস্থ্য পরীক্ষা (মেডিকেল চেকআপ) সোমবার লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে শুরু হয়েছে।
এর আগে বাংলাদেশ সময় ভোরে রাষ্ট্রপতি লন্ডনের হিথরো বিমান বন্দরে পৌঁছলে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম ছাইদুর রহমান খানসহ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতারা তাকে অভ্যর্থনা জানান।
রাষ্ট্রপতি পরে বিমান বন্দর থেকে লন্ডনের হোটেল হিলটনে পৌঁছলে সেখানে প্রবাসী বাঙালিরা তাকে স্বাগত জানান।
শনিবার চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন জিল্লুর রহমান।
আগামী ২৯ জুন তার দেশে ফেরার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/২১৪৪ ঘ
bdnews24