গাজীপুর, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখোলা এলাকায় সোমবার কাভার্ড ভ্যান চাপায় এক এনজিওকর্মী নিহত হয়েছেন। আহত হন আরো একজন।
নিহত মো. সফিকুল ইসলাম (২৬) টাঙ্গাইলের কুইচবাড়িয়া গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে। তিনি এসএসএস নামের একটি বেসরকারি সংস্থার (এনজিও) কুমিল্লা অঞ্চলের হাজীগঞ্জ শাখায় কর্মরত ছিলেন।
আহত মো. আক্তার হোসেনও (৩৫) একই এনজিওত কর্মরত। তাকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার উপ-পরির্শক (এসআই) আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি মোটরসাইকেলে এই দু'জন চাঁদপুরের হাজীগঞ্জে যাচ্ছিলেন। সকাল ৯টার দিকে উলুখোলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্টবাহী কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই সফিকুল মারা যান। লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৭৪৫ .
bdnews24