২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে একজন খুন

আম বেচাকেনা নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকায় একজন খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2010, 03:55 PM

Updated : 25 Aug 2022, 12:23 PM

চাঁপাইনবাবগঞ্জ, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আম বেচাকেনা নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকায় একজন খুন হয়েছেন। নিহত সাদেকুল ইসলাম ওরফে সাবের আলী (৪০) জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পারকানসাট গ্রামের ইদু মণ্ডলের ছেলে। শিবগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, পার কানসাট গ্রামের সাদেকুল ও মুসা বৃহস্পতিবার বিকালে কানসাট আম বাজারে পাশাপাশি আম বিক্রি করার সময় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জেরে বাড়ি ফিরে সন্ধ্যা ৭টার দিকে মুসা ও তার লোকজন লাঠি ও লোহার রড দিয়ে সাদেকুলকে পিটিয়ে হত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা বেগম মুসাসহ সাতজনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৪ ঘ.