২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া-সান্তাহার ট্রেন চলাচল ৪ ঘণ্টা বন্ধ

বগি লাইনচ্যুত হয়ে সান্তাহার-লালমনিরহাট লাইনে ট্রেন চলাচল চারঘণ্টা বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2010, 04:33 PM

Updated : 25 Aug 2022, 12:18 PM

বগুড়া, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগি লাইনচ্যুত হয়ে সান্তাহার-লালমনিরহাট লাইনে ট্রেন চলাচল চারঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে বগুড়া রেল স্টেশনে ঢোকার সময় কামাড়গাড়ি এলাকায় একটি লোকাল ট্রেনের পিছনের স্টোর ভ্যান লাইনচ্যুত হয়। লালমনিরহাট থেকে একটি রেকারবাহী ট্রেন এসে উদ্ধার কাজ শেষ করলে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে চলাচল স্বাভাবিক হয়। বগুড়া স্টেশন সুপারিনটেনডেন্ট মো. বেলাল উদ্দিন জানান, সান্তাহার থেকে বগুড়ায় আসার পথে স্টেশনের অদূরে যাত্রীবাহী ট্রেনটির পেছনের স্টোর ভ্যান ট্রলির দু'টি চাকা লাইনচু্যূত হলে বগিটি রেল লাইনের উপর পড়ে যায়। এতে সান্তাহার-লালমনিরহাট লাইনে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেলে সান্তাহার থেকে দোলন চাঁপা লোকাল ট্রেন কাহালু স্টেশনে আটকা পড়ে। তিনি বলেন, বিকাল ৫টায় উদ্ধারকারী ট্রেন বগুড়া এসে পৌঁছে। উদ্ধার কাজ শেষে সন্ধ্যা ৬টা ১৫মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৮ ঘ.