কক্সবাজার, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার ও বান্দরবানে পাহাড় ধস ও পানিতে ভেসে গিয়ে ৪৫ জন মারা গেছে।
কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়া ও টেকনাফে দুই দিনের টানা বর্ষণে মঙ্গলবার পাহাড় ধসে ৪০ জন এবং পানিতে ভেসে গিয়ে একজন মারা যায়। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে মারা গেছে চারজন। আহত হয়েছে অন্তত সাত জন।
কক্সবাজার প্রতিনিধি জানান, উখিয়া ও টেকনাফে নিহতদের মধ্যে একই পরিবারের ৫ জন করে দুই পরিবারের ১০ জন রয়েছেন।
উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতেরবিল, টেকনাফের পুরান পল
bdnews24