২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনা ভাইস প্রেসিডেন্টের সঙ্গে খালেদার সাক্ষাত মঙ্গলবার

প্রধান বিরোধী দল বিএনপির আট সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল মঙ্গলবার সকালে সফররত চীনা ভাইস প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাত করবে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2010, 02:24 PM

Updated : 25 Aug 2022, 12:09 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপির আট সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল মঙ্গলবার সকালে সফররত চীনা ভাইস প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাত করবে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গোড়াপত্তন করেছেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেদেশের ভাইস প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে তার হোটেল স্যুটে সকাল ১০টায় ম্যাডাম জিয়া সাক্ষাত করবেন। তিনি একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।'' তিনি আরও জানান, এ প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন, দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, সহসভাপতি শমসের মবিন চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দু'দিনের বাংলাদেশ সফরে চীনা ভাইস প্রেসিডেন্ট দুপুরে ঢাকা এসে পৌঁছেছেন। বিডিন্উিজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০১৮ ঘ.