২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে গণপিটুনিতে আহত আরেক ছিনতাইকারীর মৃত্যু

কেরানীগঞ্জে গণপিটুনিতে আহত আরেক ছিনতাইকারী সোমবার মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2010, 10:03 AM

Updated : 25 Aug 2022, 12:11 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেরানীগঞ্জে গণপিটুনিতে আহত আরেক ছিনতাইকারী সোমবার মারা গেছে। পুলিশ জানায়, সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার নাম ঠিকানা জানা যায়নি। রোববার রাত ১০টার দিকে জনতা দক্ষিণ কেরাণীগঞ্জে তিন ছিনতাইকারীকে ধরে পিটুনি দিলে এক ছিনতাইকারী মারা যায় ও অপর দুইজন আহত হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবু বাশার জানান, রোববার রাতে নৌকায় করে এক মহিলা সদরঘাট যাওয়ার পথে তিন যুবক তার অলংকার ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ওই মহিলার চিৎকারে আশপাশের মাঝিরা এগিয়ে এসে তিন ছিনতাইকারীকে পাকড়াও করে পিটুনি দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করলে অজ্ঞাত এক ছিনতাইকারীর মৃত্যু হয়। আশংকাজনক অবস্থায় অপর দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এদেও মধ্যে সোমবার সকালে একজন মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/জেবি/কেএমএস/১৫৪৩ ঘ.