নোয়াখালী, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বনায়ন নিয়ে নোয়াখালীর হাতিয়া উপজেলার বয়ার চরে বুধবার বিকালে ভূমিহীন ও পুলিশের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।
আহত পুলিশের নায়েক সমুর চাকমা (নম্বর ৩৪২), শ্রীকান্ত চাকমা (নম্বর ১৫৭), কনস্টেবল হাসিনা (নম্বর ৩৬০), মো. ইউসুফ (নম্বর ৩৬০) ও মোশারফ হোসেনকে (৮২৪) পুলিশ লাইন হাসপাতালে, বন কর্মচারী জসিম উদ্দিন (৪০) ও বোটম্যান আকবর হোসেনকে চর জব্বর হাসপাতালে এবং চর উন্নয়ন ভূমি বসতিস্থাপন প্রকল্পের (সিডিএসপির) সহকারী ভূমি উপদেষ্টা নুরুল ইসলাম ও প্রকৌশলী জাহেদুল ইসলাম ভুঞাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া আহত ভূমিহীন সাদেক মাঝি (৫০), রবিউল হক (৪০), শরিফা খাতুন (৩৮), রেখা বেগম (৩৫), জান্নাত (৩৩) ও নাসিমাকে (২৮) বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা রকিবুল হাসান মুকুল জানান, স
bdnews24