২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের নিহত ৩

সিলেটের জকিগঞ্জ উপজেলার ইলাহবাদ গ্রামে বুধবার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2010, 05:30 PM

Updated : 25 Aug 2022, 11:53 AM

সিলেট, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের জকিগঞ্জ উপজেলার ইলাহবাদ গ্রামে বুধবার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এরা হলেন- আবদুল মান্নান (৬০), কামরুল ইসলাম (১৪) ও নাইমা বেগম (৪৫)। জকিগঞ্জ থানার উপ-পরিদর্শক আবদুল মুকিত জানান, বিকেলে ঝড়ে আবদুল মান্নানের বাড়িতে পল্লী বিদ্যুতের লাইনের একটি তার ছিঁড়ে মাটিতে পড়ে। তারে বিদ্যুৎ আছে কি দেখতে গিয়ে আবদুল মান্নান বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে ভাগ্নে কামরুল ইসলাম ও ভাইয়ের স্ত্রী নাইমা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করে পল্লী বিদ্যুতের স্থানীয় কার্যালয়কে বিষয়টি জানানো হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৬ ঘ.