২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার দেশ: রিট আবেদনের উপর আদেশ বৃহস্পতিবার

দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশনা (ডিক্লারেশন) বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের রিট আবেদনের উপর বৃহস্পতিবার আদেশ দেবে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2010, 02:44 PM

Updated : 25 Aug 2022, 11:54 AM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশনা (ডিক্লারেশন) বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের রিট আবেদনের উপর বৃহস্পতিবার আদেশ দেবে হাইকোর্ট। বুধবার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ শুনানি শেষে এ তারিখ ধার্য করে। তবে আদেশের আগে বৃহস্পতিবারও শুনানি হবে। পত্রিকাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার-উর-নবী গত সোমবার হাইকোর্টের এই বেঞ্চে আবেদনটি দায়ের করেন। শুনানিতে রিট আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, সংবিধানের ৩৯ অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক-স্বাধীনতার মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। এই অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। আমার দেশের প্রকাশনা বাতিল করে সংবিধানের এই অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকার ক্ষুণ