২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে খণ্ডিত লাশ উদ্ধার

নরসিংদী রেল স্টেশনের আউটার সিগন্যাল থেকে বুধবার এক ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2010, 12:51 PM

Updated : 25 Aug 2022, 11:54 AM

নরসিংদী, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী রেল স্টেশনের আউটার সিগন্যাল থেকে বুধবার এক ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সঞ্জিত কুমার সাহা (৩৫) সদর হাসপাতালের প্যাথলজিস্ট। সকালে টুকরো টুকরো অবস্থায় সঞ্জিতের লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। নরসিংদী রেল স্টেশন মাস্টার মরণ চন্দ্র সাহা বলেন, জামা-কাপড় দেখে নিহতের বোন মিতু সাহা লাশ সনাক্ত করেন। পরিবারের বরাত দিয়ে তিনি জানান, মঙ্গলবার রাতে খাওয়া দাওয়ার পর ঘরে মোবাইল ফোন রেখে বের হয়ে আর বাড়িতে ফেরেননি সঞ্জিত। এ ব্যাপারে ভৈরব রেলওয়ে পুলিশ (জিআরপি) থানায় একটি মামলা হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. আব্দুর রশিদসহ হাসপাতালের ডাক্তার, নার্স ও সহকর্মীরা সঞ্জিতের লাশ দেখতে স্টেশনে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/১৮৪৪ ঘ.