২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বান্দরবানের লামা উপজেলায় মঙ্গলবার ভোরে এক হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2010, 01:06 PM

Updated : 25 Aug 2022, 11:51 AM

বান্দরবান, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের লামা উপজেলায় মঙ্গলবার ভোরে এক হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হয়েছেন উপজেলার ঠাকুরঝিরি নয়াপাড়া এলাকার অং হা প্র" ত্রিপুরা (৪৫)। লামা থানার ওসি মোহাম্মদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সাড়ে ৪টার দিকে ঠাকুরঝিরি নয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত শনিবার ঠাকুরঝিরি নয়াপাড়া এলাকার মো. ইউনুছ উদ্দিনকে (৪০) হত্যা করে দুর্বৃত্তরা। ওইদিন রাতেই অং হা প্র" ও তার সঙ্গীদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা হয়। অং হা ও তার সঙ্গীরা জেলার বিভিন্ন এলাকায় অপহরণ, হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র ব্যবসায়সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮৪৫ ঘ.