২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় নিহতদের স্মরণে জাতিসংঘ স্থায়ী মিশনে শোক

রাজধানীর নিমতলী এবং বেগুনবাড়ির দুর্ঘটনায় নিহতদের স্মরণে নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে শোক দিবস পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2010, 11:36 AM

Updated : 25 Aug 2022, 11:51 AM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নিমতলী এবং বেগুনবাড়ির দুর্ঘটনায় নিহতদের স্মরণে নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার এক তথ্য বিবরণীতে বলা হয়, এ উপলক্ষে শনিবার বাংলাদেশ মিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি এ কে আব্দুল মোমেনের নেতৃত্বে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। তিনি নিহতদের আত্মীয়-পরিজন এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, মানুষের মৃত্যু অবধারিত, কিন্তু এ রকম করুণ মৃত্যু কারো কাম্য নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসএএ/এইচএ/১৭২৩ ঘ.