২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে নারীর লাশ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2010, 03:24 PM

Updated : 25 Aug 2022, 11:47 AM

ঝিনাইদহ, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে উপজেরার সাকোর খাল বাগানের মাঠ গ্রামের একটি পাট ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। নিহতের নাম- ফুলমালা (৩০)। তিনি ওই গ্রামের বাসিন্দা। গত ৪ জুন ছবি তুলতে যাওয়ার কথা বলে ফুলমালা বাড়ি থেকে বের হন বলে পরিবারের সদস্যদের বরাত দিয়ে মহেশপুর থানারও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শরীফুল ইসলাম জানান। এএসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এরপর ফুলমালা আর বাড়ি ফেরেননি। সোমবার বিকালে তার লাশ দেখে স্থানীয়রা পুলিশ খবর দেয়। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে এএসআই আরো জানান, ফুলমালার সঙ্গে একই গ্রামের তড়ি মালিতার বিয়ে হয়েছিলো। চার বছর আগে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। স