২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্নিদগ্ধ আরো একজনের মৃত্যু

ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সখিনা খাতুন নামের অগ্নিদগ্ধ এক মহিলা মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2010, 01:08 PM

Updated : 25 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সখিনা খাতুন নামের অগ্নিদগ্ধ এক মহিলা মারা গেছেন। এই নিয়ে পুরান ঢাকার নিমতলীতে বৃহস্পতিবার রাতের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা দাড়ালো ১১৯। সোমবার বেলা সাড়ে ১১টা থেকে ১২টার দিকে সখিনা খাতুন মারা যান বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা বেগম। নিহতের বয়স ৫০ এর কাছাকাছি। এর আগে রোববার বিকাল ৫ টার দিকে সিএমএইচ-এর আইসিইউতে সায়েম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়। এই হাসপাতালে আরো ১২জন চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে ১৪জনকে সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে দুজন মারা গেলেন। ঢাকা মেডিকেলে অগ্নিদগ্ধ ২৫ জন চিকিৎসাধীন রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/জেবি/কেএমএস/১৯০৪ ঘ.