২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির হরতাল অবৈধ ঘোষণার দাবিতে রিট আবেদন

বিএনপির ডাকা ২৭ জুনের হরতাল অবৈধ ঘোষণার দাবিতে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2010, 12:00 PM

Updated : 25 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ডাকা ২৭ জুনের হরতাল অবৈধ ঘোষণার দাবিতে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। বিচারপতি মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দারের বেঞ্চে সোমবার জনস্বার্থে রিট আবেদনটি করা হয়। জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ারের সাধারণ সম্পাদক আজিজুল হক পাটোয়ারী, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম এবং মাহবুবুল আলম চৌধুরি রিটটি দায়ের করেন। আবেদনে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া, মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে প্রতিপক্ষ করা হয়েছে। রিটটি দায়েরের পর আজিজুল হক পাটোয়ারী সাংবাদিকদের জানান, মঙ্গলবার আবেদনটির ওপর শুনানি হতে পারে। আবেদনকারীর পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট এবিএম কামাল উদ্দিন। প্রধান বিরোধী দল বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গত ১৯ মে পল্টনের মহাসমাবেশ থেকে আগামী ২৭ জুন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন। গত ২৬ মে হরতাল প্রত্যাহারের জন্য খালেদাসহ অন্যদের আলাদাভাবে নোটিশ পাঠান রিট আবেদনকারীরা। তাতে বলা হয়, নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে হরতাল প্রত্যাহার করা না হলে রিট আবেদন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/কেএমএস/১৭৫৪ ঘ.