২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনজুরের ৫৬ প্রতিশ্রুতি

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলম ইশতেহার ঘোষণা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2010, 03:30 PM

Updated : 25 Aug 2022, 11:44 AM

চট্টগ্রাম, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলম ইশতেহার ঘোষণা করেছেন। 'পরিবর্তন-একটি উন্নত চট্টগ্রামের জন্য' স্লোগান নিয়ে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী ৫৬ দফা প্রতিশ্রুতি দিয়ে রোববার বিকালে ইশতেহার ঘোষণা করেন উন্নয়ন আন্দোলনের ব্যানারে প্রার্থী হওয়া মনজু। নগরীর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে নির্বাচনী প্রতিশ্রুতি জানান তিনি। ইশতেহার পাঠ করেন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের আহবায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আবুল কাশেম চৌধুরী। মনজুর স্বল্পমেয়াদী উন্নয়ন প্রতিশ্র"তির মধ্যে আছে- নগরীর জলাবদ্ধতা নিরসন, নতুন সড়ক ও সুপ্রশস্ত ফুটপাথ নির্মাণ, ফ্লাইওভার তৈরি, আবর্জনা থেকে বিদ্যুৎ ও জৈবসার উৎপাদন, বিভিন্ন খালে স্লুইস গেট নির্মাণ, স্বল্প ব্যয়ের শিক্ষা প্রকল্প, পেশাভিত্তিক কারিগরী প্রতিষ্ঠান স্থাপন, তথ্যের স্বচ্ছতা, কর না বাড়ানো, নতুন সিটি বাস চালু, ধর্মীয় উপাসনালয় নির্মাণ, মশা নিধন, সিটি ব্যায়ামাগার স্থাপন ইত্যাদি। মধ্যমেয়াদীতে উন্নয়ন প্রকল্পগুলোর উল্লেখযোগ্য হচ্ছে- বৃদ্ধাশ্রম স্থাপন, বন্ধ কল-কারখানা চালু, বস্তিবাসীদের নাগরিক সুবিধা নিশ্চিতকরণ, আধুনিক মাদক নিরাময় কেন্দ্র স্থাপন, গণগ্রন্থাগার স্থাপন ও নগরীর স্টেডিয়ামগুলোর উন্নয়ন। দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রতিশ্র"তিগুলো হচ্ছে- কর্ণফূলী নদীর নাব্যতা বাড়ানোসহ এর উপর দুটি সেতু ও তলদেশে টানেল নির্মাণ, হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্র স্থাপন, দুস্থদের জন্য আবাসিক প্রকল্প, আত্ম কর্মসংস্থান সমবায় ব্যাংক প্রতিষ্ঠা, একাধিক পাঁচতারা হোটেল, আন্তর্জাতিক মানের বিনোদন পার্ক তৈরি, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন স