২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ৩ ছিনতাইকরী আটক

নগরীর বিমানবন্দর এলাকা থেকে রোববার দুপুরে তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2010, 01:48 PM

Updated : 25 Aug 2022, 11:44 AM

সিলেট, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বিমানবন্দর এলাকা থেকে রোববার দুপুরে তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এছাড়া ছিনতাই করা এক লাখ টাকা উদ্ধার ও ছিনতাইয়ে ব্যবহৃত দু'টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। আটক হয়েছেন, নগরীর কদমতলী এলাকার সেলিম আহমদ (৩০), উমাইরগাঁও এলাকার রাজা মিয়া (২৮) ও হাদারী চক এলাকার সাইদ আহমদ (৩২)। কোতয়ালি থানার উপ-পরিদর্শক সালাহ উদ্দিন জানান, দুপুর ১টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ এলাকার মুহিবুর রহমান ইসলামী ব্যাংকের সিলেট শাখা থেকে এক লাখ টাকা তুলে প্রাইভেটকারে বিমানবন্দর এলাকা দিয়ে যাচ্ছিলেন। মালনীছড়া পৌঁছার পর দু'টি মোটরসাইকেলে ছয়জন ছিনতাইকারী গাড়ির গতিরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে তার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিলো। এ সময় স্থানীয় জনতা প্রাইভেট কার নিয়ে ধাওয়া করে তাদের আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় মুহিবুর রহমান কোতয়ালি থানায় একটি মামলা করেছেন বলে জানান পুলিশ কর্মকর্তা । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৮ ঘ.