বগুড়া, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই বাসযাত্রী নিহত ও আটজন আহত হয়েছেন।
শুক্রবার বিকালে বগুড়া-জয়পুরহাট সড়কে শিবগঞ্জের উথুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বগুড়া সদর উপজেলার ধলমোহিনী গ্রামের বেবী বেগম (২০) ও জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা সদরের শফিকুল ইসলাম (৩৫)।
আহতদের শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান মিজান জানান, বগুড়া থেকে ট্রাকটি জয়পুরহাটের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। লাশ স্বজনদের কাছে দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৪ ঘ.
bdnews24