বরিশাল, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের দুই সদস্যের হাতাহাতির জেরে বরিশাল বিএম কলেজ ক্যাম্পাসে শুক্রবার সকালে অস্ত্রের মহড়া দিয়েছে একটি গ্র"প।
সন্ধ্যায় অশ্বিনী কুমার হলে তল্লাশি চালিয়ে গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কলেজ অডিটরিয়ামে সকালে সেক্টর কমান্ডারস্ ফোরামের বিভাগীয় ছাত্র সমাবেশে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন নিয়ে ছাত্রলীগ নেতা রফিক সেরনিয়াবাতের অনুসারী মিজান ও মঈন তুষারের সমর্থক সাকুরের মধ্যে কথাকাটাকাটি হয়। এ সময় সাকুরকে মারধর করে মিজান।
এর কিছুক্ষণ পর সাকুর তার পক্ষের আরো ছাত্রসহ ধারালো অস্ত্র নিয়ে ক্যাম্পাসে ঢুকে মিজান ও তার গ্র"পের ছেলেদের খুঁজে না পেয়ে ক্যাম্পাসে ধারালো অস্ত্রের মহড়া দেয়।
পরে পুলিশ ক্যাম্পাসে আসার আগে পালিয়ে যায় তারা।
সহকারী পুলিশ কমিশনার আনোয়ার হোসাইন জানান, পুলিশের একটি দল সন্ধ্যায় অশ্বিনী কুমার হলের ডি- ব্লকের ১১৫ নম্বর কক্ষের ছাত্র মো. কাফিল উদ্দিনের ড্রয়ার ভেঙে তিন রাউন্ড গুলি, বিছানার নিচ থেকে একটি চাপাতি ও একটি রাম দা উদ্ধার করে।
এ সময় কাফিল উদ্দিন কক্ষে না থাকায় তাকে আটক করা যায়নি।
এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করা হবে। উদ্ধার করা গুলির প্রকৃত মালিককে আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪২ ঘ.
bdnews24