২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

রাজধানীর পুরান ঢাকার নিমতলী এলাকায় অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2010, 05:34 AM

Updated : 25 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরান ঢাকার নিমতলী এলাকায় অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার রাতের ওই আগ্নিকাণ্ডে আহতদের দেখতে শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পর এ ঘোষণা দেন। নির্ধারিত সব কর্মসূচি বাদ দিয়ে প্রধানমন্ত্রী সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেলে যান এবং আধা ঘণ্টার বেশি সেখানে অবস্থান করেন বলে জানিয়েছেন তার উপ প্রেস সচিব মাহবুবুল হক শাকিল। শেখ হাসিনার পর এইচ এম এরশাদসহ জাতীয় পার্টির নেতারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। স্মরণকালের ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে শুক্রবার বিকাল পর্যন্ত ১১৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঢাকার জেলা প্রশাসক মুহিবুল হক। আহত দেড় শতাধিক মানুষের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। গত মঙ্গলবার রাজধানীর বেগুনবাড়িতে ভবন ধসে ২৫ জনের প্রাণহানির ঘটনার রেশ না কাটতেই বৃহস্পতিবার রাত ৯টার দিকে পুরান ঢাকার নিমতলী এলাকার আগামাসি লেনের কায়েতটুলির সাপ মন্দির রোডে ট্রান্সফরমার ফেটে ওই আগুনের সূত্রাপাত হয় বলে দমকল কর্মকর্তারা জানিয়েছেন। তারা আরো জানান, আগুন চোখের পলকে আশপাশের অন্তত ৫-৬টি বাড়িতে ছড়িয়ে পড়ে। শাকিল আরো জানান, প্রধানমন্ত্রী সারারাত নির্ঘুম কাটিয়েছেন। তিনি উদ্ধার কাজের কী অবস্থা, আহতদের কোথায় কোথায় নেওয় হচ্ছে, নিহতদের কোথায় দাফন করা হবে